ছবি: সংগৃহীত
খেলা

দুর্ঘটনার কবলে ক্রিকেটারদের বাস

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ সময় বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: সিলেটের তৃতীয় জয়

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে টিম বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় বাসটি সীতাকুণ্ডে পৌঁছালে একটি লরির সাথে সংঘর্ষ হয়।

দলটির একটি সূত্র নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না। এ সময় বাসে ক্রিকেটারদের সরঞ্জামসহ দলের কয়েকজন টিম বয় ছিলেন। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন: ফাইনালে বাংলাদেশের হার

উল্লেখ্য, নিজেদের শহরে বিপিএল মাতাতে আজই ঢাকা ত্যাগের কথা আছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে-অফের দৌড়ে তারা ভালোভাবেই এগিয়ে আছে। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।

দ্বিতীয় পর্বের খেলা শেষে এবার বন্দরনগরী চট্টগ্রামে মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় বিপিএল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে হোম টিম চ্যালেঞ্জার্স। আগামী ১৩-২০ ফেব্রুয়ারি এ পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা