সংগৃহীত ছবি
খেলা

ফাইনালে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত টস ভাগ্যে হেরে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলাপুর স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

খেলা শুরুর ৮ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় ভারত। রক্ষণ দুর্বলতা ও গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন : ঢাকাকে হারাল রংপুর

ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পান শিবানী দেবী। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এসে বলের নাগাল পাননি। শিবানী বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে গোল নিশ্চিত করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে গোল করে খেলায় সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোর ছিল ১-১। এরপর টস ভাগ্য হয়। টস ভাগ্যে বাংলাদেশ হেরে যায়।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ-ভেন্যু ঘোষণা

ফাইনালের আগে প্রথম দেখায় ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। অথচ আজ ফাইনালে এসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও টস ভাগ্যে হেরে যায় স্বাগতিকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা