সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত ৪ ম্যাচে সমান দুই জয় ও হারে পয়েন্ট সংখ্যায় পঞ্চম স্থানে অবস্থান দ্য গ্রিন ম্যানদের। শেষ চারে দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

আরও পড়ুন : ২৭৩ রানে অলআউট কিউইরা

জয়ে ফেরার লক্ষ্যে এ ম্যাচে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। জ্বরের কারণে এ ম্যাচের একাদশে নেই মোহাম্মদ নেওয়াজ। দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে আফগানদের একাদশে ফিরেছেন নূর আহমেদ। বাদ পড়েছেন ফজলহক ফারুকি।

পাকিস্তানের একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহিন আফ্রিদি।

আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, নূর আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা