সংগৃহীত ছবি
খেলা

২৭৩ রানে অলআউট কিউইরা

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ২৭৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : টস জিতে ফিল্ডিংয়ে ভারত

রোববার (২২ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে কিউইরা।

ব্যাট করতে নেমে শুরুতেই ১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর দলের হাল ধরেন রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল। তৃতীয় উইকেটে তারা ১৫২ বলে ১৫৯ রানের জুটি গড়েন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই একটা পর্যায়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪৩ রান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর মাত্র ৩০ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৬ উইকেট। শেষদিকে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি কিউইরা।

দলের হয়ে ১২৭ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৩০ রান করেন মিচেল। এছাড়া ৮৭ বলে ৬টি চার আর এক ছক্কায় ৭৫ রান করেন রাচিন রবিন্দ্র। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৪ রানে ৫ উইকেট শিকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা