সংগৃহীত ছবি
খেলা

প্রথম জয় পেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হেরে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে ডাচরা

শনিবার (২০ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসেছিল নেদারল্যান্ডস। সেই ধাক্কা সামলে সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচ্ট ও লগান ফন বিকের ফিফটিতে সব কটি উইকেট হারিয়ে ২৬২ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে রান তাড়া করতে নেমে ওপেনার পাথুম নিসাঙ্কার ফিফটির পর সাদেরা সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানে ১০ হাতে রেখে ৫ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ডাচ স্পিনার আরিয়ান দত্ত জোড়া আঘাত হানেন লঙ্কান শিবিরে। ওপেনার কুশল পেরেরা ৫ রান করে ফেরার পর অধিনায়ক কুশল মেন্ডিস বিদায় নেন মাত্র ১১ রান করে।

আরও পড়ুন : আশা জাগিয়েও পারল না পাকিস্তান

এরপর সাদিরা সামারাবিক্রমার সঙ্গে হাফসেঞ্চুরির জুটি গড়ে দলীয় স্কোর ১০০ পেরিয়ে আউট হন পাথুম নিশাঙ্কা। বিদায়ের আগে ৫২ বলে ৯ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। এরপর আশালঙ্কার লঙ্গে সামারাবিক্রমার আরেকটি বড় জুটি শ্রীলঙ্কাকে জয়ের আভাস দেয়।

চতুর্থ উইকেটে তারা দুজনে মিলে ৭৭ রানের জুটি গড়েন। আশালঙ্কাকে বোল্ড করে এই জুটিও ভাঙেন আরিয়ান দত্ত। বিদায়ের আগে ৬৬ বলে ২ চার ও ছক্কায় ৪২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তবে সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানের ইনিংসে ডাচদের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ৪৪ রানে তিন উইকেট লাভ করেন। আরেক অফস্পিনার কলিন অ্যাকারম্যান পান ১টি উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা