সংগৃহীত ছবি
খেলা

অস্ট্রেলিয়ার রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৩৬৮ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নার (১৬৩) এবং মিচেল মার্শের (১২১) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৭ রানের পাহাড় গড়ে অজিরা।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে পাকিস্তান

শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এই জুটিতে তারা ৩৩.৫ ওভারে ২৫৯ রান করেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ উদ্বোধনীতে ২৫৯ রান করার পর অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

পরপর দুই বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মিচেল মার্শ ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা গ্লেন ম্যাক্সওয়েল। মিচেল মার্শ ১০৮ বলে ১০টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১২১ রান করে ফেরেন। গোল্ডেন ডাক মারেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন : বাংলাদেশের লড়াকু পুঁজি

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯ বলে মাত্র ৭ রানে ফেরেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

তবে ওয়ার্নার ততক্ষণে দেড়শ পেরিয়ে তার ব্যক্তিগত সংগ্রহকে নিয়ে গেছেন ১৬৩ রানে। ১২৪ বলের মারকুটে ইনিংসে ১৪ বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কা হাঁকান এই ওপেনার। তবে এটিই ওয়ার্নারের ক্যারিয়ারসেরা নয়। তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ১৭৯ রানের।

আরও পড়ুন : ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ৫৪ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট। ৩ উইকেট শিকার হারিস রউফের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা