সংগৃহীত ছবি
খেলা

আশা জাগিয়েও পারল না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করতে নেমে আশা জাগিয়েও হেরে গিয়েছে পাকিস্তান। অজিদের বিপক্ষে জিততে হলে পাকদের গড়তে হতো রেকর্ড রান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামটি ব্যাটিং সহায়ক এবং বাউন্ডারিও কিছুটা ছোট বলে রানের ফোয়ারা ছোটার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সে সুবিধাকে কাজে লাগিয়ে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৩৬৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। জবাবে রান তাড়া করতে গিয়ে ২৭ বল আগেই ৩০৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। উদ্বোধনী জুটিতে ১৩৪ রান করে ফেরেন আব্দুল্লাহ। তার আগে ৬১ বলে ৭টি চার আর দুটি ছক্কায় করেন ৬৪ রান।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার রানের পাহাড়

এরপর মাত্র ২০ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল হকও। তিনিও মার্কাস স্টয়নিসের শিকার হন। সাজঘরে ফেরার আগে ৭১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে করেন ৭০ রান।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে মাত্র ১৮ রান করে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার বিদায়ে ২৬.২ ওভারে ১৭৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে পাকিস্তান

এরপর সৌদ শাকিল (৩০), ইফতেখার আহমেদ (২৬), মোহাম্মদ রিজওয়ানরা (৪৬) আউট হওয়ার পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। শেষদিকে রীতিমতো উইকেট পতনের কারণে ৪৫.৩ ওভারে ৩০৫ রানেই অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে ৫৩ রানে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা