খেলা

প্রোটিয়াদের লড়াকু পুঁজি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরিতে ৩১১ রানের পুঁজি দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। তবে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের অসহায়ত্ব বের করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি।

শুরুর ১৭.৪ ওভারের জুটিতে শতরান পূর্ণ করেন ডি কক-বাভুমা। অবশেষে ২০তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ওপেনিং জুটিতে ধীরগতির ছিলেন বাভুমা। তার উইকেটটিই তুলে নেন ম্যাক্সওয়েল। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন বাভুমা (৫৫ বলে ৩৫)।

এরপর অবশ্য ফন ডার ডুসেনকে ইনিংস বড় করতে দেননি অ্যাডাম জাম্বা। ৩০ বলে ২৬ করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার।

আরও পড়ুন :

তবে ডি কক বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি ছিল ৮৩ বলে, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ৯০ বলে।

মারকুটে এই সেঞ্চুরির পর অবশ্য দুর্ভাগ্যজনক আউটে সাজঘরে ফিরতে হয়েছে ডি কককে। ম্যাক্সওয়েলকে রিভার্স পুল খেলতে গিয়েছিলেন। বল তার গ্লাভসে লেগে নিচে পড়ে ভেঙে যায় স্টাম্প। ১০৬ বলে ৮ চার আর ৫ ছক্কায় ডি ককের ব্যাট থেকে আসে ১০৯ রান।

৪১ বলে ফিফটি করেন এইডেন মার্করাম। ৪৪তম ওভারে তার ৪৪ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংসটি থামান প্যাট কামিন্স। স্টাম্প ছেড়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন মার্করাম।

আরও পড়ুন : আফগানদের লড়াকু পুঁজি

পরের ওভারে জস হ্যাজেলউড তুলে নেন হেনরিখ ক্লাসেনকেও (২৭ বলে ২৯)। টানা দুই ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এরপর রানের গতি কিছুটা কমে যায়।

শেষদিকে মার্কো জানসেনের ২২ বলে ২৬ আর ডেভিড মিলার ১৩ বলে করেন ১৭ রান। দুই ব্যাটারকেই শেষ ওভারে আউট করেন মিচেল স্টার্ক। রান দেন মাত্র একটি। নাহলে দক্ষিণ আফ্রিকার পুঁজিটা হয়তো আরেকটু বড় হতো।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আর গ্লেন ম্যাক্সওয়েল নেন দুটি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা