সংগৃহীত ছবি
খেলা

আফগানদের লড়াকু পুঁজি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে ২৭৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন : ব্যাটিংয়ে আফগানিস্তান

মঙ্গলবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারায় আফগানরা।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ১২৮ বলে ১২১ রানের জুটি গড়েন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। এই জুটিতে দুজনেই তুলে নেন ফিফটি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তিন উইকেটে ১৮৪ রান করা আফগানিস্তান এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে। ৬৯ বলে ২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই।

এরপর মোহাম্মদ নবির সঙ্গে ৫০ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। দলীয় ২২৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৮ বলে ৮টি চার আর এক ছক্কায় করেন ৮০ রান।

আরও পড়ুন : ইংলিশ পরীক্ষায় বেসামাল বাংলাদেশ

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন আফগানিস্তানের লেজের ব্যাটসম্যানরা। শেষ দিকে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে তিনশতাধিক রান করার সম্ভাবনা জাগানো আফগানরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭২ রানে ইনিংস গুটায়।

ভারতের হয়ে ৩৯ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। এছাড়া পান্ডিয়া দুই উইকেট, শার্দুল ও কুলদীপ শিকার করেন একটি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা