সংগৃহীত
খেলা

ইংলিশ পরীক্ষায় বেসামাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না। ২ দিন আগেও আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করা দলটি ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রানের টার্গেট তাড়ায় ২২৭ রানে অলআউট হয়। টাইগারদের কচুকাটা করে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ইনিংস। এতে ইংলিশ পরীক্ষায় আর পাশ করা হয়নি সাকিব বাহিনীর।

আরও পড়ুন: টাইগারদের জিততে চাই ৩৬৫

মঙ্গলবার (১০ অক্টোবর) ইংল্যান্ড হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে। ওপেনার ডেভিড মালান দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন। জনি বেয়ারস্টো ৫২ ও জো রুট ৮২ রান করেন। বাংলাদেশের হয়ে শেখ মাহেদী সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

ডেভিড মালানের ১০৭ বলের ১৬টি চার আর ৫টি ছক্কায় গড়া ১৪০, জো রুটের ৮২ বলে ৬টি চার আর ১ ছক্কায় সাজানো ৮২ ও জনি বেয়ারস্টোর ৫৯ বলে ৮টি চারের সাহায্যে গড়া ৫২ রানের সুপাদে ৯ উইকেটে ৩৬৪ রান করে ইংল্যান্ড।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অন্যদিকে বাংলাদেশ টার্গেট তাড়া করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায়। ওপেনার লিটন কুমার দাস ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান। তারা ৫ম উইকেটে ৭৫ বলে ৭২ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন।

লিটন দলীয় ১২১ রানে সাজঘরে ফেরার আগে ৬৬ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন।

মুশফিকুর রহিম লিটন আউট হওয়ার পর দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি। তিনি ১৬৪ রানে ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৬৪ বলে ৪ বাউন্ডারিতে ৫১ রান করেন।

আরও পড়ুন: কিউইদের চ্যালেঞ্জিং স্কোর

এরপর তাওহিদ হৃদয়রা দলের পরাজয়ের ব্যবধান কমাতে চেষ্টা করে যান। তাওহিদ ৩৯ রানে আউট হয়। লেজের ব্যাটসম্যানরা মিরাকল কিছু করতে না পারায় শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা