ছবি-সংগৃহীত
খেলা

রেফারিদের রেফারি আর নেই

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম পরিচিত মুখ সাবেক ফিফা রেফারি ইব্রাহিম নেছার (৬২) ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে আগুন

রোববার (৮ অক্টোবর) রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ইব্রাহিম নেছার মরণব্যাধি ক্যানসারের সাথে লড়াই করেও ঘরোয়া ফুটবলে ম্যাচ কমিশনার, রেফারিজ কমিটির দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন ধরে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১ ছেলে ও ১ মেয়ে। অনেক আগেই তার স্ত্রী বিয়োগ হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আজ জানাজা শেষে পুরনো ঢাকার ফরিদাবাদে দাফন করা হবে। তার মৃত্যুতে ফুটবলাঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাফুফেসহ অনেক সংস্থা শোক প্রকাশ করেছে।

১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন বাঁশি বাজিয়েছেন। রেফারি পরিচয় ছাপিয়ে রেফারিদের সংগঠক-প্রশাসক পরিচয় বড় হয়ে উঠেছিল তার।

আরও পড়ুন: সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৪৯৬ প্রাণ

নেছার বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তার হাত ধরেই অনেক তরুণ রেফারিংয়ে এসেছে। সাংবাদিকরাও ঘরোয়া ফুটবলের পুরনো ঘটনা জানতে তার কাছে যান।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা