সংগৃহীত
খেলা

টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: গত ৫ অক্টোবর বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠেছে। তবে ১মবারের মতো আজ মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে রোহিত শর্মার দল শুরুতে ফিল্ডিং করবে।

আরও পড়ুন: জয় দিয়ে শুরু টাইগারদের

ঘরের মাঠের এই বিশ্বকাপ মিশনে নিজেদের ১ম ম্যাচে ভারতীয় শিবিরে বড় ধাক্কা-শুবমান গিলকে না পাওয়া। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় এই ওপেনারকে ১ম ম্যাচে পাচ্ছে না। তবে ২য় ম্যাচে একাদশে ফিরতে পারেন এই তরুণ।

বাকি সবজায়গায় গিল ছাড়া নিজেদের সেরা ক্রিকেটারদেরই পেয়েছে স্বাগতিকরা। গিল না থাকায় ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হবেন ইশান কিষাণ। বিরাট কোহলি তিনে। মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া থাকবেন।

উইকেটে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পাওয়ায় একাদশে বিশেষজ্ঞ স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব। তাদের সাথে আছেন রবীন্দ্র জাদেজাও। পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সঙ্গী মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা