সংগৃহীত
খেলা

বরিশালে মুশফিক চট্টগ্রামে তানজিম 

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর।

রোববার (২৪ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট।

আরও পড়ুন: সোধির কাছে হারল বাংলাদেশ

ড্রাফটের ড্রয়ে ১মে ডাকার সুযোগ পায় রংপুর রাইডার্স। এরপর যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স। প্রথম রাউন্ডের ১ম ডাকেই রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে।

সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যুঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা ও রুবেলকে নিয়েছে খুলনা।

আরও পড়ুন: রান ছাড়াই সাজঘরে সৌম্য

প্রথম রাউন্ডের ২য় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

এবারের ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছে ৭ টি ক্যাটাগরিতে। আর বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন। তাদেরকে ভাগ করা হয়েছে ৫টি ক্যাটাগরিতে।

আরও পড়ুন: খেলার মাঝে ফ্লাডলাইটে আগুন

এবারের বিপিএলে ৭টি দল অংশ নেবে:
১. রংপুর রাইডার্স
২. সিলেট স্ট্রাইকার্স
৩. ফরচুন বরিশাল
৪. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৬. দুরন্ত ঢাকা
৭. খুলনা টাইগার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা