সংগৃহীত ছবি
খেলা

বরিশালের হ্যাটট্রিক হার

স্পোর্টস ডেস্ক : বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালে বিপক্ষে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয় পেল চট্টগ্রাম। আর বরিশালের হ্যাটট্রিক হার।

আরও পড়ুন : বোলিংয়ে তামিমের বরিশাল

শনিবার (২৭ জানুয়ারি) প্রথমে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৯৪ রানের বড় লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে পারে বরিশাল। এতে ১০ রানের জয় পায় চট্টগ্রাম।

দলের জয়ে ব্যাট হাতে ৫০ বলে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন আভিস্কা ফার্নান্দো। তার এমন নান্দনিক পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচ সেরা হন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। তিনি ব্যাট হাতে মাত্র ৯ বলে ২৯ রানের টর্নেডো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৩ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করে বরিশালকে রীতিমতো ধসিয়ে দেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

টার্গেট তাড়া করতে নেমে ১০.২ ওভারে এক উইকেটে ৯১ রান করে জয়ের পথেই ছিল ফরচুন বরিশাল।

এরপর কার্টিস ক্যাম্পারের তোপের মুখে পড়ে মাত্র ১০ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (৩৩), সৌম্য সরকার (১৭), মাহমুদউল্লাহ রিয়াদ (৩) ও ইয়ানিক চেরিস (৪)। সময়ের ব্যবধানে এই চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বরিশাল। কার্টিস ক্যাম্পারের অলরাউন্ড নৈপুণ্যে ১০ রানের জয় পায় চট্টগ্রাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা