ছবি-সংগৃহীত
খেলা

রান ছাড়াই সাজঘরে সৌম্য

স্পোর্টস ডেস্ক: আজকের ম্যাচটি সৌম্য সরকারের জন্য বিশেষ উপলক্ষ্য হতে পারতো। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে তো বৃষ্টির কারণে ব্যাট করাই হয়নি। আজ ব্যাট করতে নেমে টিকলেন মাএ ২ বলে। রান ছাড়াই সাজঘরে ফিরে গেছেন।

আরও পড়ুন : ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

২০২১ সালের পর সৌম্য ওয়ানডেতে ফিরেছিলেন। ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হলেন। এ বাঁহাতি ব্যাটার ওভার দ্য উইকেট থেকে করা ইশ সোধির বলে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে এজড হয়েছেন। তিনি বোলার সোধির হাতেই ধরা পড়েছেন।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ শেষ প্রস্তুতির মঞ্চ ঘরের মাঠে। এ সিরিজ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে টিম ম্যানেজমেন্ট কয়েকজনকে বাজিয়ে দেখতে চায়। বিশেষ করে দলের মাথাব্যথার বড় জায়গা এখন নড়বড়ে ব্যাটিং।

আরও পড়ুন : খেলার মাঝে ফ্লাডলাইটে আগুন

সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দিকে নির্বাচকদের নজর ছিল। বিসিবির তরফে আভাস ছিল এ সিরিজে ভালো করলে মিলতে পারে বিশ্বকাপের টিকিট।

বিসিবি (২৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে ম্যাচ। তাই প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর আজই ভালো পারফরম্যান্সে দারুণ সুযোগ ছিল। পরিশেষে বলাই যায়, সুবর্ণ সুযোগ পায়ে ঠেললেন সৌম্য সরকার।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবা...

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়...

ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র স...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা