খেলা

অল্প রানেই গুঁটিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণি বিষে পিষ্ঠ হয়ে ২১৩ রানেই গুঁড়িয়ে গিয়েছে ভারত। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৩৫৬ রানের পাহাড় গড়া ভারত মঙ্গলবার আড়াইশ রানও করতে পারেনি।

আরও পড়ুন : হার দিয়ে শেষ বাংলাদেশের

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

এরপর তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগের বলে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে ভারত হারায় ৩ উইকেট।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে ভারত

২৫ বলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে ফেরেন শুভমান গিল। ১২ বলে ৩ রানে ফেরেন আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলা বিরাট কোহলি। ৪৯ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে ফেরেন রোহিত শর্মা।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও ইশান কিশান। এই জুটিতে তারা ৮৯ বলে ৬৩ রান যোগ করেন। এরপর ফের ব্যাটিং বিপর্যয়।

আরও পড়ুন : কন্যার বাবা হলেন মুশফিক

৩ উইকেটে ১৫৪ রান করা ভারত, এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। শেষ উইকেটে পেস বোলার মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে ৪১ বলে ২৭ রানের জুটি গড়ে দলের স্কোর দুইশো পার করেন অক্ষর প্যাটেল।

৩৬ বলে ২৫ রান করা প্যাটেল বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয় ভারত। শ্রীলংকার হয়ে ১০ ওভারে ৪০ রানে ৫ উইকেট শিকার করেন দুনিথ ওয়ালালাগে। ওয়ানডেতে এটাই তার সেরা বোলিং ফিগার। এছাড়া ৯ ওভারে ১৮ রানে ৪ উইকেট শিকার করেন চারিথ আসালঙ্কা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা