ছবি: সংগৃহীত
খেলা

কন্যার বাবা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: চলতি এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষের ম্যাচ এখনো বাকি। তবে এর আগেই দলের বড় ভরসা মুশফিকুর রহিম দেশে ফিরে এসেছেন।

আরও পড়ুন: ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে এসেছেন তিনি। মুশফিকের আসা বৃথা যায়নি। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছেন তা পূর্ণতা পেয়েছে।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক সোমবার (১১ সেপ্টেম্বর) সকালেই দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন। বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন: এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এক পুত্রসন্তানের পিতা মুশফিক এবার কন্যাসন্তানের মুখ দেখলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান ২ জনেই পর্যবেক্ষণে রয়েছে উল্লেখ করে পোস্টে নিজ পরিবারের জন্য দোয়া চেয়েছেন মুশফিক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা