সংগৃহীত ছবি
খেলা
এশিয়া কাপ

দল ঘোষণা করল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার এশিয়া কাপের ১৬তম আসরের পর্দা উঠছে। একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়ায় দল সাজানো নিয়েই বিপাকে পড়েছিল শ্রীলঙ্কা। অবশেষে নিজেদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : টাইগারদের ফটোসেশন সম্পন্ন

লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো করোনা আক্রান্ত হয়ে আগেই ছিটকে গিয়েছিলেন। ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও পাচ্ছে না হাইব্রিড মডেলের টুর্নামেন্টটির সহ-আয়োজক দেশটি। এছাড়া ছিটকে গেছেন তারকা পেসার দুশমান্থ চামিরা, লাহিরু মাধুশঙ্কা ও লাহিরু কুমারা।

লঙ্কান বোলিং বিভাগের বড় দুই শক্তির জায়গা ছিলেন দুশমান্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। চামিরা, লাহিরু ও মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানার। হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে।

আরও পড়ুন : কলম্বোয় তানজিম, এবাদত ইংল্যান্ডে

এশিয়া কাপে শ্রীলংকার দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো ও প্রমোধ মাধুশান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা