ছবি-সংগৃহীত
খেলা

কলম্বোয় তানজিম, এবাদত ইংল্যান্ডে

স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেন। তার জায়গায় ডাকা হয়েছে তানজিম হাসান সাকিবকে। তবে তানজিমের টিকিট কাটা না থাকায় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।

আরও পড়ুন : ফের দুঃসংবাদ টাইগার শিবিরে!

আজ (সোমবার) একাই কলম্বোতে পৌঁছেছেন তানজিম। সেখান থেকে পাল্লেকেলেতে দলের সাথে যোগ দেবেন এই তরুণ পেসার।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে এবাদতকে নিয়ে ঝুকি নিতে চায় না বিসিবি। দ্রুত সুস্থ এবাদতকে পেতে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বন্দোবস্ত করে বোর্ড। চিকিৎসা নিতে আজ ইংল্যান্ডে পৌঁছেছেন এবাদত।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ২৯ আগস্ট মঙ্গলবার ইংল্যান্ড বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবাদতের।

আরও পড়ুন : লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। প্রথম দিকে ধারণা করা হয়েছিল, এবাদত হোসেনের হাঁটুর চোট তেমন গুরুতর নয়। সেই সময় ক্রিকেট বোর্ড পুনর্বাসন ও পরিচর্যা করেই তাকে খেলায় ফেরাতে চেয়েছিলেন।

তবে গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তার। একের পর এক এমআরআই করে দেখা গেছে, এবাদতের চোটাক্রান্ত বাঁ হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা ঠিক করতে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন।

এশিয়া কাপের দলে এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। এবাদত ছাড়াও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা