ছবি-সংগৃহীত
খেলা

সেমিফাইনালে ওঠা হল না ইমরানুরের

স্পোর্টস ডেস্ক : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠা হলো না ইমরানুর রহমানের। প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।

আরও পড়ুন : আফগানদের বিপক্ষে দল ঘোষণা

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় সেমিফাইনালে ওঠার লড়াই ছিল। ইমরানুর অংশ নেন ৬ নম্বর হিটে। ১০ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হন। ৫৫ প্রতিযোগীর মধ্যে হন ৪৫তম।

প্রতি হিটের প্রথম তিনজন এবং অবশিষ্টদের মধ্যে সেরা তিন টাইমিংধারী আগামীকাল সেমিফাইনালে খেলবেন।

আরও পড়ুন : বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার

ইমরানের হিটে প্রথম হয়েছেন জাপানের তরুণ সানি ব্রাউন। তার টাইমিং ১০.০৭। বাংলাদেশের দ্রুততম মানব বাছাই পর্বে ১০.৫০ টাইমিংয়ে প্রথম হয়ে মুল পর্বে খেলেন। মুল পর্বে ০.০৯ সেকেন্ড কমিয়ে তিনি আটজনের মধ্যে সপ্তম হন।

প্রসঙ্গত, গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হন। সব মিলিয়ে ১১তম হয়ে আসর শেষ করেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা