ছবি : সংগৃহিত
খেলা

বৃষ্টিতে ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের কাছেই ছিল লর্ডস টেস্টের নিয়ন্ত্রণ। তৃতীয় দিন পর্যন্ত দাপুটে এক জয়ের অপেক্ষায় ছিল ইংলিশরা। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনের টানা বৃষ্টি তাদেরকে জিততে দিলো না।

আরও পড়ুন: লঙ্কান লিগেও ডাক পেলেন তাসকিন

চতুর্থ টেস্টের পঞ্চম দিনে জিততে তাদের প্রয়োজন ছিল দ্রুত অস্ট্রেলিয়ার বাকি পাঁচটি উইকেট তুলে নেওয়া। কিন্তু বৃষ্টির কারণে শেষদিনে একটি বলও মাঠে গড়ায়নি। তাতে জয়ের দারুণ সম্ভাবনা জাগানো টেস্টটি বৃষ্টিতে ভিজে শীতল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো।

এই ড্র অবশ্য ইংল্যান্ডের জন্য হারের সমান। কারণ, সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে আছে। ওভালে শেষ টেস্টটি ইংলিশরা জিতলেও ২-২ এর সমতার মধ্য দিয় শেষ হবে সিরিজ। ফলে অ্যাশেজের ট্রফি অস্ট্রেলিয়ার কাছেই থাকবে। কারণ, তারা বর্তমান চ্যাম্পিয়ন।

আরও পড়ুন: বিশ্বকাপে তামিমই অধিনায়ক

বৃষ্টির কারণে চতুর্থ দিনে মাত্র ৩০ ওভার খেলা হয়। ইংল্যান্ড তার মধ্যে মাত্র ১ টি উইকেট নিতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ল্যাবুশেন তুলে নেন প্রথম অ্যাওয়ে অ্যাশেজ সেঞ্চুরি। তার ১১১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান তুলে অজিরা চতুর্থ দিন শেষ করে। ইংল্যান্ডের চেয়ে তারা ৬১ রানে পিছিয়ে ছিল।

৪ টি চারে ৩১ রানে অপরাজিত ছিলেন মিচেল মার্শ। তার সাথে ক্যামেরন গ্রিন ৩ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির কারণে পঞ্চম দিনে তারা আর ব্যাট করতে নামতে পারেননি।

আরও পড়ুন: আবারো মুশি-তাসকিন ঝলক

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলির ১৮৯, জনি বেয়ারস্টোর অপরাজিত ৯৯, জো রুটের ৮৪, হ্যারি ব্রুকের ৬১, মঈন আলীর ৫৪ ও বেন স্টোকসের ৫১ রানের ইনিংসে ভর করে ৫৯২ রান তোলে।

২৭৫ রানে পিছিয়ে থেকে আবার ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ১০৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে ল্যাবুশেন ও মার্শ দারুণ প্রতিরোধ গড়েন।

আরও পড়ুন: শেষ ওভারের নাটকীয়তায় ড্র!

শেষ পর্যন্ত সম্ভাবনা জাগিয়েও নিষ্প্রাণ ড্র নিয়ে ঐতিহাসিক লর্ডস ছাড়তে হয়েছে ইংলিশদের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা