ছবি-সংগৃহীত
খেলা

লঙ্কান লিগেও ডাক পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে দুর্দান্ত সময় কাটছে তাসকিন আহমেদের। এর মাঝেই নতুন সুখবর দিলেন এই টাইগার পেসার। জানালেন, লঙ্কান প্রিমিয়ার লিগ থেকেও ডাক পেয়েছেন তিনি।

আরও পড়ুন : বিশ্বকাপে তামিমই অধিনায়ক

লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা অরার ডাক পেয়েছেন দেশের এই স্পিডস্টার। বিষয়টি ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তাসকিন নিজেই।

সূচি অনুযায়ী, এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাসকিনকে লঙ্কান লিগে ছাড়পত্র দেয়া হবে কিনা তা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও পড়ুন : আবারো মুশি-তাসকিন ঝলক

গতবছরই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ডাক পেয়েছিলেন তাসকিন। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলে ডাক পান তিনি। তবে, জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার। একই কারণে খেলেননি ইংলিশ কাউন্টিও।

তবে জাতীয় দলের কোনো সিরিজ না থাকায় প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জিম্বাবুয়ে যান তাসকিন। সেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তিনি। শুরুটাও ছিল চোখে পড়ার মতোই। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা