সারাদেশ
বঙ্গমাতার জন্মবার্ষিকী 

ভোলায় ৫০ অস্বচ্ছল নারী পেলেন সেলাই মেশিন

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫০ জন অস¦চ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ সহায়তা পেয়েছেন ৪০ জন অসহায় নারী।

আরও পড়ুন : রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সহায়তা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক মো. ইকবাল হোসেন জানান, মোট সেলাই মেশিনের মধ্যে সদর উপজেলায় দেয়া হয় ১২টি, চরফ্যাশনে ৮টি ও দৌলতখান, বোরানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় ৬টি করে ৩০টিসহ মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৪০ জন অসহায় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন : ভালুকায় মোবাইল কোর্টে জরিমানা

পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহিদুজ্জামান।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন।

আরও পড়ুন : বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলমগীর হুসাইন, ভোলা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল,জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্যাহ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা