ছবি-সংগৃহীত
খেলা

টি-টেন লিগে রাতে নামছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : জিম-আফ্রো টি-টেন লিগে আজ মাঠে দেখা যেতে পারে টাইগার পেসার তাসকিন আহমেদকে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উদ্বোধনী ম্যাচে হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের বুলাওয়েও ব্রেভস।

আরও পড়ুন : ইংলিশ ক্লাব কিনলেন মার্কিন ধনকুবের

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটিসহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

এদিকে ম্যাচ শুরুর আগে আজ টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৫টি দল। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনি। তিনি বলেন, 'জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের সময়সূচী ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলামনে উচ্চমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে।'

আরও পড়ুন : কানাডায় খেলতে গেলেন লিটন

টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক বলেন, 'আমরা এই সময় সূচি ঘোষণা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। কারণ, এটি একটি যুগান্তকারী মুহূর্ত উপহার দেবে। আমরা হারারে জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি।'

আগামী ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা