ছবি : সংগৃহিত
খেলা
সেপ্টেম্বরে টাইগারদের ম্যাচ

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার: বেশ কিছুদিন ধরেই আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে চলছে আলোচনা। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ ভারত মেনে নেওয়ায় সেই সূচি আরও আগেই চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু পিসিবিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ এবং ভারতকে ফের পাকিস্তানে খেলাতে রাজি করানোর প্রক্রিয়ায় তা আর হয়ে ওঠেনি।

আরও পড়ুন: কানাডায় খেলতে গেলেন লিটন

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো খসড়া একটি সূচি প্রকাশ করেছে। যেখানে নির্ধারিত সময়ের একদিন আগেই (৩০ আগস্ট) টুর্নামেন্টটি শুরুর কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) পিসিবি সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, বোর্ডের নতুন সভাপতি জাকা আশরাফ (১৯ জুলাই) এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবেন। এর মাঝেই খসড়া সূচি সামনে আনলো ভারতীয় ওয়েবসাইটটি।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিন এগিয়ে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে। যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নামবে।

কিছুদিন আগে আইসিসির সভা চলাকালেই এশিয়া কাপের সূচি চূড়ান্তের কথা জানা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি মিটিংয়ের ফাঁকে বিসিসিআই কোষাধ্যক্ষ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

অরুণ ধুমালের দাবি, আইসিসির বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরাফের কথা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ডপ্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল।

আরও পড়ুন: প্রটিয়াদের হারিয়ে সিরিজ টাইগারদের

পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ৯টি ম্যাচ হবে। ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।’

এদিকে, টুর্নামেন্টের সূচি একদিন আগালেও, ফাইনাল আগের নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে বলে দাবি ওয়েবসাইটটির। ১৭ সেপ্টেম্বর হবে এবারের এশিয়া কাপের ফাইনাল।

প্রসঙ্গত, টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা