ছবি-সংগৃহীত (করিম বেনজেমা)
খেলা

সৌদি মুসলিম দেশ তাই এসেছি

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক চুকিয়ে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা এখন সৌদি আরবে।

আরও পড়ুন: দর্শকের মৃত্যুতে ম্যাচ পরিত্যক্ত

ইউরোপের বড় বড় এত লিগ থাকতে সৌদি আরব কেন? বেনজেমা জানালেন, নতুন কিছুর চ্যালেঞ্জ তিনি নিতে চান।

বেনজেমা বলেন, 'আমি একজন মুসলিম, এটা (সৌদি আরব) একটা মুসলিম দেশ। আমি এখানে থাকতে চেয়েছি। আমি সৌদিতে এসেছি এবং এখানে ভালো লাগে।'

ব্যালন ডি'অরজয়ী তারকা যোগ করেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা একটা মুসলিম দেশ, প্রিয় এবং সুন্দর। যখন আমি আমার পরিবারকে সৌদি আরবে আসার কথা জানালাম, তারাও সবাই খুশি ছিল। আমি এখানে এসেছি। আমি আসলে এটাই চেয়েছিলাম।'

আরও পড়ুন: সেরা তিনে থেকেও সন্তুষ্ট নন তামিম

সৌদিতে বেনজেমা পাচ্ছেন তার সাবেক রিয়াল সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ যুবরাজের এখানে থাকাটাকেও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করছেন বেনজেমা।

তিনি বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি আরবে আছেন।তিনি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি এই দেশে ফুটবলের অনেক কিছু নিয়ে এসেছেন, তারও খেলার লেভেল আরও বাড়িয়েছেন। সৌদি আরবের ফুটবলের বিশ্বে একটা প্রভাব আছে, এটা দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা