খেলা

মেসিই হলেন ফিফা বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ৭ম বারের মতো জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড লিওনেল মেসি। এবার নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেছেন মেসি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মেসির সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন আরও দুজন। দুই ফরাসি ডিফেন্ডার করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপেকে টপকে শেষ পর্যন্ত ব্যক্তিগত বর্ষসেরার ট্রফি হাতে তুলে নিয়েছেন মেসি। করিম বেনজেমা বিশ্বকাপ না খেলায় তার সম্ভাবনা আগেই ক্ষীণ হয়ে পড়েছিল। তবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে লড়াই জমিয়ে তুলেছিলেন। ফরাসি ক্লাব পিএসজির হয়ে একসঙ্গে খেললেও পারফরম্যান্স ও স্বীকৃতির মঞ্চে ছাড় দিতে রাজি ছিলেন না কেউই!

বিশ্বকাপ ফাইনালের মতো লিওনেল মেসির কাছে আরও একবার হেরে গেলেন কিলিয়ান এমবাপে। মাঠের খেলা দুজনের গোলের ব্যবধানে এমবাপে এগিয়ে থাকলেও ট্রফি জয়ের ক্ষেত্রে তিনি পিছিয়ে। বিশ্বকাপ যেমন জিততে পারেননি, মেসির কাছে হেরেছিলেন, এবার ফিফা বর্ষসেরার পুরস্কারেও মেসির কাছে হারলেন তিনি।

সম্প্রতি পিএসজির সর্বশেষ ম্যাচে বল জালে জড়িয়ে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল পান মেসি। এর আগে এ কীর্তি গড়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মাইলফলক ছুঁতে রোনালদোর চেয়ে মেসি ১০৩ ম্যাচ কম খেলেছেন।

আরও পড়ুন : বাংলাদেশে একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

এর আগে বর্ষসেরা পুরষ্কারের লড়াইয়ে মেসিকেই এগিয়ে রেখেছিলেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সংবাদমাধ্যম মার্কা তো আরও এককাঠি সরেশ! তারা বলেই দিয়েছে মেসিই হচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলার।

সে খবরে যারা অটুট আস্থা রেখেছিলেন, তারা নিশ্চয়ই আজ রাত পর্যন্ত অপেক্ষা করেননি। তবে যাই হোক, ২০২২ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জেতা মেসি বর্ষসেরার দৌড়ে এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। সে জল্পনা প্যারিসে অনুষ্ঠিত ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘুচে গেছে।

এরপরই মূলত মেসি বর্ষসেরা হওয়ার সর্বশেষ গুঞ্জন ওঠে। ইতালিয়ান সাংবাদিক রোমানো এক টুইটে দাবি করেন, ‘লিওনেল মেসি তার অবিশ্বাস্য ক্যারিয়ারে...এবং লিও সোমবার প্যারিসে ফিফা বেস্ট পুরস্কারটি জিতবেন।’

আরও পড়ুন : ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

গত বছরের ১৮ ডিসেম্বর পর্দা নামে কাতার বিশ্বকাপের। যে বিশ্বকাপ মেসির ক্যারিয়ারকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। আর্জেন্টিনার দীর্ঘদিনের বিশ্বকাপ খরা এবং ব্যক্তিগতভাবে জাতীয় দলের চ্যাম্পিয়ন তকমা না পাওয়ার শুধা সুধা মিটিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে এমবাপে হ্যাটট্রিক করলেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় টাইব্রেকারে। পুরো আসরে মেসি নিজে ৭ গোল করার পাশাপাশি আরও ৩টি গোল করিয়েছেন। পরবর্তীতে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার (গোল্ডেন বুট) জিতেন তিনি।

এর আগে আরও তিনজন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন। ব্রাজিলিয়ান রোনালদো লিমা ও ফরাসি ফরোয়ার্ড জিনেদিন জিদান এ পুরষ্কার জিতেন ৩ বার করে। দ্বিতীয় সর্বোচ্চ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা হয়েছেন ৫ বার।

আরও পড়ুন : এখনও পছন্দ দেশিরাই

২০২২ সালের পুরোটাই যেন আর্জেন্টিনা নিজেদের করে নিয়েছে। এ বছরই বিশ্বকাপ না জেতার শাপ মুছে দিয়েছে আলবিসেলেস্তারা। তবে তার পেছনের প্রধান কারিগর হিসেবে লিওনেল মেসির নাম উচ্চারিত হলে মোটেও ভুল হবে না

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা