ছবি-সংগৃহীত
খেলা

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন : তদন্ত কমিটি থেকে ২ সদস্যের পদত্যাগ

বুধবার (২৬ এপ্রিল) সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে এই জয় পায় অনূর্ধ্ব-১৭ নারী দল।

বিদেশে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৩ গোল।

তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু মারবা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে করেন ৫-০।

আরও পড়ুন : মে মাসে আসছে ওয়েস্ট ইন্ডিজ

৮২ মিনিটে আবার পেনাল্টি পায় বাংলাদেশ। কোনো ভুল করেননি তৃষ্ণা। তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে মেয়েরা।

বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ : সঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা