সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের ৬ টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান করে ১০১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আরও পড়ুন: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালীন ৬টি অবৈধ জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি করে আনুমানিক ২ কোটি ৯০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। আটককৃত অবৈধ পণ্যের আনুমানিক মূল্য ১০১ কোটি টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা