সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাক চাপায় ১ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বায়ু দূষণে হ্যাটট্রিক রাজধানী

নিহত নজরুল ইসলাম (২৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের সাইডে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা