ছবি: সংগৃহীত
খেলা

তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই টুর্নামেন্টে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশের নারীরা। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। আকলিমা খাতুন ও স্বপ্না রানীর জোড়া গোলের সুবাদে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল । তবে গোল পেতে বাংলাদেশকে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফরোয়ার্ড আকলিমার গোলেই ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন: ভক্তকে পেটালেন সাকিব

তুর্কমেনিস্তানও কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করে। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা বক্সের সামনে এসে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের মেয়েদের কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। উল্টো ৭১ মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করে। এবারের গোলটিও আকলিমা খাতুনের যিনি গত মাসে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে করেছিলেন ৩ গোল। দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রানী।

আরও পড়ুন : ব্যর্থ রোনালদো, আল নাসর’র হার

আগের ম্যাচে তুর্কমেনিস্তান ১-৭ গোলে ইরানের বিপক্ষে হেরেছিল। আজকের ম্যাচে হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তুর্কমেনিস্তান। বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই ইরানকে হারাতে হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা