সংগৃহীত
খেলা

ভক্তকে পেটালেন সাকিব

স্পোর্টস রিপোর্টার : চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শেষ না হতেই বাণিজ্যিক প্রচারে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানেই এক ভক্তকে ক্যাপ দিয়ে আঘাত করেন তিনি। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

গণমাধ্যমের করা ভিডিওতে দেখা যায়, রাগে ক্ষোভে নিজের ক্যাপ দিয়ে পেটাচ্ছেন নাম না জানা কোন এক ব্যক্তিকে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের এমন কাণ্ড দেখা যে কারো কাছেই হতে পারে অপ্রত্যাশিত বা অবাক করা দৃশ্য।

আরও পড়ুন : ব্যর্থ রোনালদো, আল নাসর’র হার

চট্টগ্রামে যে শোরুম উদ্বোধনের জন্য সাকিব গিয়েছিলেন, সেখানে ছিল পরিকল্পনার অভাব। এত বড় তারকাকে ঘিরে উৎসুক জনতার চাপ কী করে সামাল দিতে হয় সেটা যেন অজানা ছিল আয়োজক প্রতিষ্ঠানটির কাছে। এসব কারণে বিরক্ত ছিলেন সাকিব।

নানা আনুষ্ঠানিকতা শেষে সাকিব মুখোমুখি হোন গণমাধ্যমের। কথা বলেন প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা ও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কথাও বলেন তিনি।

আরও পড়ুন : বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস

কথা শেষে বিদায় নিতে যাচ্ছিলেন সাকিব। নিরাপত্তারক্ষীরা থাকলেও ভিড়ের কারণে সহজ ছিল না পথচলা। গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে বিরক্ত সাকিবের মাথা থেকে ক্যাপ টান দিয়ে নেওয়া হয়। মেজাজ তখনই হারান বিশ্বসেরা এ অলরাউন্ডার। তার পর ওই ভক্তের ওপর চড়াও হন সাকিব। ক্যাপ দিয়েই পেটান ওই ভক্তকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা