সংগৃহীত
খেলা

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস

স্পোর্টস রিপোর্টার : বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৬ উইকেটের জয় পেল টাইগাররা। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড।

আরও পড়ুন : চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়

তাড়া করতে নেমে বাংলাদেশ দুই ওভার ও ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন নাজমুল হোসন শান্ত। মাত্র ৩০ বলে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব আল হাসান।

এ ছড়া তৌহিদ হৃদয় ২৪ ও রনি তালুকদার ২১ রান করেন। শান্ত-হৃদয়ের জুটি বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। মাত্র ৩৯ বলে ৬৫ রান আসে এই জুটি থেকে। এরপর সাকিব-আফিফের ব্যাটে ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করে। দুজনের জুটি থেকে আসে ৩৪ বলে ৪৬ রান। সাকিব ৩৪ ও আফিফ ১৫ রান করে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নেন মার্ক উড, জোফরা আর্চার, মঈন আলী ও আদিল রশিদ।

আরও পড়ুন : সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

এর আগে দিনের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংলিশরা। ক্রিজে নেমেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে পাওয়ারপ্লেটা নিজেদের করে নেয় ইংল্যান্ড লায়নরা। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। একপর্যায়ে তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ২০০ পেরোবে ইংল্যান্ড।

তবে ব্যাক্তিগত ৩৮ রানে বিদায় নেন সল্ট। তাকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। এরপর তাণ্ডব চালিয়ে ৬৭ রান করে ফেরেন বাটলার। তবে এরপর ইংল্যান্ডের উপর চড়ে বসে টাইগার বোলাররা। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর শেষ দিকে তেমন রান তুলতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করে ১৫৬ রান।

টাইগারদের হয়ে দারুণ বল করা হাসান মাহমুদের বল খেলতে বেশ বেগ পেতে হয় ইংলিশ বোলারদের। এছাড়া ডেথ ওভারে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান করেছেন নজরকাড়া বোলিং। যে কারণে শেষ ৫ ওভারে ইংলিশরা তাদের স্কোর বোর্ডে সংগ্রহ করে মোটে ৩০ রান।

আরও পড়ুন : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেছেন হাসান মাহমুদ। এছাড়া ১ টি করে উইকেট পেয়েছেন সাকিব, তাসকিন, নাসুম এবং মুস্তাফিজুর।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ ঢাকার শের-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা