ছবি-সংগৃহীত
খেলা

লিটনের ছুটি বাড়াল বিসিবি

স্পোর্টস রিপোর্টার : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে রোববার উড়াল দিয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে তিনি এখন অবস্থান করছেন কলকাতায়। জাতীয় দলের খেলা থাকায় চলমান এই লিগের পুরো মৌসুম খেলতে পারবেন না লিটন। আইপিএলের জন্য ৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এনওসি পেয়েছিলেন তিনি। তবে এবার সেই ছুটি আরও দুই দিন বাড়িয়ে দিয়েছে বিসিবি।

আরও পড়ুন : সিলেটে ক্যাম্প করবে টাইগাররা

সোমবার (১০ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেন, 'লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।'

তবে আইপিএলে থাকা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন : আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পহেলা মে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা