সংগৃহীত
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ২টায়।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। এরার হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে টাইগাররা। তৃতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।

আরও পড়ুন : শুরু থেকে যাদের পাচ্ছে না আইপিএল

এছাড়া দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গত ম্যাচের একাদশ থেকে নেই মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, এক পরিবর্তন নিয়ে নামছে আইরিশরা। পেসার গ্রাহাম হিউমের জায়গায় অভিষেক হয়েছে ম্যাথু হামফ্রেজের।

বাংলাদেশ একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।

আরও পড়ুন : টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন

আয়ারল্যান্ড একাদশ :
মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা