সংগৃহীত
খেলা
আশরাফুলের প্রত্যাশা

টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন

স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ বলে অর্ধশতক হাঁকান লিটন দাস। এর মাধ্যমে ১৬ বছর আগের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন আশরাফুল। যা ছিলো বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। এই রেকর্ড এখন লিটনের দখলে।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

লিটনের কছে নিজের রেকর্ড হারালেও তার এই অর্জনে উচ্ছ্বসিত আশরাফুল, তিনি আশা করেন বাকি দুই ফরম্যাটের রেকর্ডও ভেঙে ফেলবেন লিটন।

আশরাফুল বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুটি রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। সে যেভাবে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি।’

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন জাতীয় দলের সাবেক এই তারকা ব্যাটার।

তিনি বলেন, ‘রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখা আনন্দের ব্যাপার। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। প্রথমবারেই আমারটা ছিল বিশ্বরেকর্ড। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। লিটন সেই অর্জন নতুন করে পেয়েছে দেখে ভালো লাগছে।’

আরও পড়ুন : ঈদে ইত্যাদিতে একঝাঁক নারী খেলোয়ার

সাবেক এই টাইগার ব্যাটার আরও বলেন, লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে সে অসাধারণ খেলছে। সব ফরম্যাটেই ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন হাই স্ট্রাইক রেটে খেলছে বাকি দুই ফরম্যাটেও। আমরা সেটাই দেখতে চাই।

আশরাফুল বলেন, লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। সে ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব তার এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আরও পড়ুন : এক মাইল দৌড়ালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্ম নিয়ে তিনি বলেন, ‘তারা অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। যার প্রমাণ আমরা দিচ্ছি। আসলেই তারা এ বছর চমৎকার ক্রিকেট খেলছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা