সংগৃহীত
খেলা

মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসদের স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র কুরাকাও’র বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ছুঁয়েছেন জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৯ মার্চ) ভোরে ঘরের মাঠ স্টাডিও এল মনুমেন্টালে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে কুরুসাওয়াকে ৭-০ গোলে উড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফিফা র‌্যাংকিংয়ে কুরাকাও রয়েছে ৮৬তম অবস্থানে। অন্যদিকে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে। শক্তিমত্তার পার্থক্য র‌্যাংকিং- এর মতো মাঠেও দেখিয়েছে স্কালোনির শিষ্যরা। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো মন্টিয়েল।

আরও পড়ুন : ফুটবল বিশ্বের ‘শাসক’ মেসি!

ম্যাচের ২০তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫তম মিনিটে গোল করেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজ। আর ৩৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন দলপতি। ফলে বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিরতির পর আরো দুটি গোল পায় আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল। তাতে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন : মেসির ৮০০, আর্জেন্টিনার জয়

প্রথম গোলটির মধ্যে দিয়েই আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ হয় মেসির। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ের (১০৯) পর তৃতীয় ব্যক্তি হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হন মেসি। এর আগে সোমবার পানামার বিপক্ষে গোল করে ক্লাব ও দেশের হয়ে ৮০০ (৭০১ ও ৯৯) গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। আজকের পাঁচ গোল নিয়ে তার মোট গোল সংখ্যা ৮০৫।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা