সংগৃহীত
খেলা

ছিটকে গেছেন জাকির, ডাক পেলেন রনি

স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টির পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজও ডাক পেলেন রনি তালুকদার। বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে ছিটকে গেছেন জাকির হাসান। মূলত তার পরিবর্তেই ডাকা হয়েছে রনি তালুকদারকে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার জাকির। জানা গেছে, তরুণ এ ব্যাটারের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

আরও পড়ুন : মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে এক্স-রে করানো হচ্ছে। তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে অপেক্ষা বাড়ছে সিলেটের এই ক্রিকেটারের।

এদিকে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। জানা গেছে, জ্বরের কবলে পড়েছেন তামিম। তবে আশা করা হচ্ছে, প্রথম ওয়ানডে থেকেই পাওয়া যাবে টাইগার অধিনায়ককে। ইতোমধ্যে সিলেটে যোগ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

আগামী ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুটি ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়।

আরও পড়ুন : শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত

প্রথম দুই ওয়ানডের জন্য সংশোধিত বাংলাদেশ দল

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং রনি তালুকদার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা