ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতেও হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা।

আরও পড়ুন: ব্যাটিংয়ে টাইগাররা

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলতে নামে দুদল।

টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংএ পাঠায় ইংল্যান্ড। টাইগাররা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ইংলিশরা।

আরও পড়ুন: লক্ষ্য এখন ইংলিশদের হোয়াইটওয়াশ

বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। টাইগারদের হয়ে অভিষিক্ত স্পিনার তানভির ইসলাম নিজের ও দলীয় প্রথম ওভারে ফিল সল্টকে শূন্য রানে ফেরান।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ইংলিশরা। ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার এই জুটিতে ৭৬ বলে ৯৫ রান তোলেন। তবে মোস্তাফিজুর রহমানের করা দলীয় ১৪তম ওভারে এই দুই ব্যাটারই আউট হলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

আরও পড়ুন: পিএসজিতেই ইতি টানছেন নেইমার!

এরপর আর ইংলিশ ব্যাটাররা দাঁড়াতে পারেনি। ১৩ রান করে অপরাজিত থাকেন ক্রিস ওকস। ১১ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন বেন ডাকেট।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা