সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনেও। এ জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জিততে হতো লঙ্কানদের। তবে প্রথম টেস্টে শ্রীলঙ্কা হেরে যাওয়ার ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে ভারত।

আরও পড়ুন : ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নের আনেক কাছে গিয়েছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দুইদিন বেশ এগিয়েও ছিল লঙ্কানরা। কিন্তু শেষ দিনে এসে নাটকীয়ভাবে হেরে গেছে তারা।

সোমবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া জিতেছে ১১টি ম্যাচে, হেরেছে মাত্র ৩টিতে। অন্যদিকে ভারত জিতেছে ১০টি, হেরেছে ৫টিতে।

আরও পড়ুন : বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে জিততে হতো ভারতকে। ড্র বা হারলেও আশা বেঁচে থাকতো ভারতের। তবে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এ নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠলো ভারত।

প্রসঙ্গত, আগামী জুনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা