ছবি: সংগৃহীত
খেলা

লক্ষ্য এখন ইংলিশদের হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজে টানা দুই টি-টোয়েন্টিতে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ মঙ্গলবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

লাল সবুজের দলের সামনে সুবর্ণ সুযোগ প্রথম দ্বিপাক্ষিক সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করার।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। আমরা যে ধরনের খেলা খেলছি, এই প্রক্রিয়াটা যদি ধরে রাখতে পারি, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ’-সিরিজ নিশ্চিত হয়ে গেলেও ইংল্যান্ডকে তৃতীয় ম্যাচে হারানোর জন্য বাংলাদেশ মাঠে নামবে বলে জানান তিনি।

আরও পড়ুন : আইসিসির মাস সেরা ব্রুক

জাতীয় এই নির্বাচক বলেন, ‘বেঞ্চটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ প্লেয়ারদের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনও যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হয়। সেই সুযোগটা দল নেবে কি না সেই আলোচনা এখনও হয়নি। সেটা করতে পারে।’

আরও পড়ুন : ক্রিকেট ওয়ারিয়র্স বানিয়ারা চ্যাম্পিয়ন

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মতো দল ছাড়া বাংলাদেশ এর আগে কখনো টি-টোয়েন্টিতে কোনো শক্তিধর দেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি। এখন দেখার বিষয়, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সেই ধারা কি শুরু করতে পারবে টাইগাররা?

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা