সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

অনলাইনে পাওয়া যাবে টিকিট

স্পোর্টস রিপোর্টার : ইংল্যান্ড সিরিজ শেষ এবার আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের মিশনে নামবে টাইগাররা। আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজের টিকিট শুরু থেকেই পাওয়া যাবে অনলাইনে।

বুধবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অনলাইনে টিকিট পাওয়ার বিষয়ে টিটু বলেন, আমি খুশিমনে ঘোষণা করছি, মাত্রই আমরা জানতে পারলাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে।

তবে একজন কত সংখ্যক টিকিট সংগ্রহ করতে পারবেন কিংবা অনলাইন থেকে টিকিট কেনার প্রক্রিয়া কি হবে এসব বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন টিটু । তিনি বলেন, আমাদের ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এই সফরে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে।

আরও পড়ুন : বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ

১৮ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।
একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামী ৪ এপ্রিল।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা