খেলা

মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে মুখোমুখী হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। এ বছরের নভেম্বরে মুখোমুখী হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আরও ৫০টি মসজিদের উদ্বোধন

বাছাইপর্বে এ বছর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশন শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সামনে পাচ্ছে বলিভিয়াকে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (দক্ষিণ আমেরিকা):

আরও পড়ুন:

সেপ্টেম্বর, ২০২৩:

প্রথম রাউন্ড:

উরুগুয়ে–চিলি

কলম্বিয়া–ভেনিজুয়েলা

ব্রাজিল–বলিভিয়া

প্যারাগুয়ে–চিলি

আর্জেন্টিনা–ইকুয়েডর

দ্বিতীয় রাউন্ড:

পেরু–ব্রাজিল

ভেনিজুয়েলা–প্যারাগুয়ে

বলিভিয়া–আর্জেন্টিনা

চিলি–কলম্বিয়া

ইকুয়েডর–আর্জেন্টিনা

অক্টোবর, ২০২৩:

তৃতীয় রাউন্ড:

কলম্বিয়া–উরগুয়ে

ব্রাজিল–ভেনিজুয়েলা

বলিভিয়া–ইকুয়েডর

আর্জেন্টিনা–প্যারাগুয়ে

চিলি–পেরু

চতুর্থ রাউন্ড:

উরুগুয়ে–ব্রাজিল

পেরু–আর্জেন্টিনা

ভেনিজুয়েলা–চিলি

ইকুয়েডর–কলম্বিয়া

প্যারাগুয়ে–বলিভিয়া

নভেম্বর, ২০২৩:

পঞ্চম রাউন্ড:

কলম্বিয়া–ব্রাজিল

ভেনিজুয়েলা–ইকুয়েডর

বলিভিয়া–পেরু

আর্জেন্টিনা–উরুগুয়ে

চিলি–প্যারাগুয়ে

ষষ্ঠ রাউন্ড:

উরুগুয়ে–বলিভিয়া

পেরু–ভেনিজুয়েলা

ব্রাজিল–আর্জেন্টিনা

প্যারাগুয়ে–কলম্বিয়া

ইকুয়েডর–চিলি

এইচজেএস

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা