ছবি : সংগৃহিত
খেলা

আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে দারুণ পারফর্মের পুরস্কার হিসেবে জায়গা করে নিলেন মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন : টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

২০২২ সালে বল হাতে মিরাজ ২৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৩৩০ রান। এই ক্রিকেটার ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন । তার সেরা পারফরম্যান্স ২৯ রানে ৪ উইকেট নেওয়া। তিনি ৬৬ গড়ে ৩৩০ রানও করেছেন, যেখানে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ছিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্রসঙ্গত, ঘোষিত এই ওয়ানডে একাদশে বাংলাদেশ থেকে মিরাজ ছাড়া আর কেউই জায়গা পাননি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে সুযোগ পেয়েছেন। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পান।

আরও পড়ুন : চট্টগ্রামের বিপক্ষে রংপুরের বড় জয়

বর্ষসেরা ওয়ানডে দল :

বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা