খেলা

টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে আজ মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন মাশরাফির সিলেটকে।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতে দুর্নীতি কমাতে হবে

দুই দলই সমান ৬ ম্যাচ খেলে ১টি হারের কারণে ১০ পয়েন্ট অর্জন করেছে। এর মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে সিলেট তালিকার শীর্ষে রয়েছে। দুই দলের এর আগের সাক্ষাতে সাকিবের বরিশালকে হারিয়েছিল সিলেট।

এদিকে বরিশালের বিপক্ষে ফিরেছেন সিলেটের পারফর্মার তৌহিদ হৃদয়। ইনজুরির জন্য ছিটকে যাওয়া তৌহিদ ফিরলেন তিন ম্যাচ পরে। এ ছাড়াও দলটি আকবর আলীর বদলে খেলাচ্ছেন টম মুরসকে। প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে এই ইংলিশ ক্রিকেটারের। এ ছাড়াও প্রথমবারের মতো বিপিএলে সুযোগ মিলছে তানজিম হাসান সাকিবেরও।

আরও পড়ুন: ফের যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৯

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), টম মুরস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা