বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন
খেলা

বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

সান নিউজ ডেস্ক : রোববার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ-ভারত সিরিজ।

আরও পড়ুন : মাইলফলকের সামনে মেসি

২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উভয় দল।

তবে আগামীকাল রোববার মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওডিআই।

আরও পড়ুন : অবিশ্বাস্য জয় পেলো কোরিয়া

মাঠে খেলা গড়ানোর আগে সিরিজের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দু’দলের অধিনায়কের দেখা মেলে ।

ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ট্রফি উন্মোচন করেন।

আরও পড়ুন : ব্রাজিলকে উড়িয়ে ক্যামেরুনের চমক

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খান ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়েও কথা বলেন লিটন দাস। লিটনদের মতো খেলোয়াড়দের দল পাওয়া উচিত বলে মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন : ওয়ানডে অধিনায়ক লিটন দাস

রোহিত এই প্রসঙ্গে বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশীরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’

সুযোগ পেলে লিটনরা ভালো করবেন বলেও বিশ্বাস করেন রোহিত। তিনি এই বলে আশাবাদ ব্যক্ত করেন যে, ‘তারা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে।

আরও পড়ুন : মেসিকে ভয় পায় না অস্ট্রেলিয়া

তিনি আরও বলেন, আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, তাদের সুযোগ পাওয়া উচিত।’

আসন্ন সিরিজ নিয়ে রোহিত বলেন, ‘সিরিজটা রোমাঞ্চকর হবে। আমাদের ভালো খেলতে হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা