নেইমার
খেলা

নেইমারের স্কিল একদম আলাদা

সান নিউজ ডেস্ক: ব্রাজিলের কোচ তিতে বলেছেন, নেইমারের স্কিল একদম আলাদা। সে জাদুকরী মুহূর্ত উপহার দিতে পারে, একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই স্কিল আছে। অন্য খেলোয়াড়রাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি, করারই কথা।

আরও পড়ুন: রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ

ব্রাজিল কোচ আরও বলেন, তার একটি বড় সৃজনশীল শক্তি আছে, সে খুবই আক্রমণাত্মক, আমরা তাকে মিস করি। তবে সেখানে অন্য খেলোয়াড়দের আমরা শুরুতে দেখেছি যারা সুযোগটি নিয়েছে।

ব্রাজিল দলের ডিফেন্ডার মার্কুইনহসও স্বীকার করলেন, তারা মাঠে নেইমারকে মিস করেছেন। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে। তবে আমরা আরও একবার দেখিয়েছি, তার অনুপস্থিতিতেও আমাদের কোয়ালিটি খেলোয়াড় আছে।’

আরও পড়ুন: সুইসদের গুড়িয়ে দিল ব্রাজিল

উল্লেখ্য, নেইমারকে ছাড়া খেলতে নেমেও জিতেছে ব্রাজিল। ব্যাপারটা একদিক দিয়ে যেমন স্বস্তির, তেমনি অস্বস্তির সুইজারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়। হট ফেবারিট ব্রাজিল আরও দাপট দেখিয়ে জিতবে, এমনটা আশা করেছিলেন সমর্থকরা। সেটা হয়নি।

চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। নেইমারের অভাবটাই কি মাঠের খেলায় দেখা গেলো? ব্রাজিল কোচ তিতে অস্বীকার করলেন না।

এদিকে কাতার বিশ্বকাপ মিশনের নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের ফলে কাতার বিশ্বকাপের শেষ ষোলর জায়গা নিশ্চিত করে ফেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। এমন জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা।

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপপর্বের মঞ্চে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে ব্রাজিল। একমাত্র দলই ব্রাজিল, যারা ছাড়া টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দলের নেই। সবশেষ ব্রাজিল দল গ্রুপ পর্বের ম্যাচ হেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা