নেইমার (ছবি: সংগৃহীত)
খেলা

জাতীয় দলে ফিরলেন নেইমার

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ চার মাস পর জাতীয় দলে ফিরেছেন তারকা ফুটবলার নেইমার। মার্চে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য তাকে দলে ফিরিয়েছেন কোচ তিতে।

সর্বশেষ নভেম্বরে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ওই ম্যাচে জয় নিশ্চিতে দলের হয়ে একমাত্র গোল করেছিলেন নেইমার। এরপর ক্লাব ফুটবলে পিএসজির হয়ে মাঠে দেখা গেলেও বেশ কয়েক মাস চোটের কারণে জাতীয় দলে ফেরা হয়নি তার।

দুই মাসেরও বেশি সময় পার করে সম্প্রতি চোট কাটিয়ে পিএসজিতে ফেরেন নেইমার। এবার জাতীয় দলেও ফেরা নিশ্চিত হলো ব্রাজিলিয়ান এ তারকা ফরোয়ার্ডের। চিলি এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে। এবার দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস ও জুভেন্টাসের আলেক্স সান্দ্রো।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে এ পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত রয়েছে তিতের দল। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ৬দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের এ বিশ্ব চ্যাম্পিয়নরা।

অপরদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনিয়ো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

ফরোয়ার্ড: রাফিনিয়া (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা