সাকিব নিজে না সরলে বোর্ড থেকে সরানো কঠিন
খেলা

সাকিবকে বোর্ড থেকে সরানো কঠিন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে নাম দেওয়ার পরও নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। ছুটি চাওয়ায় বোর্ডও সেটা মেনে নেয়। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার ( ১০ মার্চ ) তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। যা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন:খাদ্যঝুঁকিতে গোটা বিশ্ব!

আজ শুক্রবার ( ১১ মার্চ ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে খোলাসা করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও আব্দুর রাজ্জাক। কেন সাকিবকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন তারা।

আব্দুর রাজ্জাক বলেন, ছুটির (৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি) যে কথা বলছেন তা আনুষ্ঠানিক কিছু না। কেউ দুইটা সিরিজ বিশ্রাম নিলে তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা যাবে না, এমন নিয়ম নেই।

এখানে সিস্টেম হলো, বোর্ড প্রথমে কথা বলেছে কে কোন ফরম্যাটে খেলতে চায় এবং তারপরই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন:পুতিনের অনুরোধে জরুরি বৈঠকে জাতিসংঘ

তিনি বলেন, সাকিব কিন্তু এখনো কোনো ফরম্যাট থেকে সরে যায়নি বা অবসর নেয়নি। সে ওই মাপের খেলোয়াড় যে, নিজে স্বেচ্ছায় কোনো ফরম্যাট থেকে না সরলে বোর্ড তাকে সরিয়ে দিতে পারে না, এটা কঠিন। এখনো সাকিবের সঙ্গে আমাদের ওইভাবে কথা হয়নি। তাই হুট করে একটা কথা বলা ঠিক না, কথা হলে জানতে পারবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা