ছবি-সংগৃহীত
খেলা

ক্যামেরুন-সার্বিয়ার ম্যাচ ড্র

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচে কেউ জিততে পারেনি।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল

আজকের সোমবার (২৮ নভেম্বর) ম্যাচটি সার্বিয়া ও ক্যামেরুন উভয়ের জন্য টিকে থাকার লড়াই ছিল। ড্র হওয়ায় দুই দলেরই পরের রাউন্ডে যাওয়ার আশা খানিকটা রইল। ক্যামেরুনের জন্য ম্যাচটি ছিল বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব রক্ষার। সর্বশেষ ৮ ম্যাচেই হেরেছিল রজার মিলার দেশটি। এই ম্যাচে হারলে মেক্সিকোর টানা ৯ ম্যাচের হারের রেকর্ড হতো আফ্রিকার দেশটির।

ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণ ছিল। ২৯ মিনিটে জিয়ান চার্লসের গোলে ক্যামেরুন লিড নেয়। ব্রাজিলকে প্রথমার্ধে রুখে দেয়া সার্বিয়া এই ম্যাচে দোর্দণ্ড প্রতাপে ফিরে আসে প্রথমার্ধের যোগ করা সময়ে৷ ইনজুরির প্রথম মিনিটে পাভলোভিচের গোলে সার্বিয়া সমতা আনে। ছয় মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মিলকিভিচ গোল করলে জয়নব স্টেডিয়ামের গ্যালারি সার্বিয়ার উল্লাসে ভেঙে পড়ে।

আরও পড়ুন: আর ভুল করা যাবে না

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মিত্রভিচ৷ ম্যাচটি যখন একপেশে হওয়ার কথা সেই মুহূর্তে ফিরে আসে ক্যামেরুন। ৬৩-৬৬ মিনিটে দুই গোল করে খেলায় সমতা আনে।

৬৩ মিনিটে ভিনসেণ্ট আবু বকর গোল করলেও সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। ভিডিও সহকারী রেফারি কিছুক্ষণ পর গোলের সিগনাল দেন।

ক্যামেরুনের উল্লাস শুরু হয়। সেই উল্লাস শেষ হতে না হতেই ম্যাক্সিমের গোল। ম্যাচের স্কোরলাইন ৩-৩।

এরপর দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ৬ মিনিট যোগ করা সময় ছিল। সেই সময় অবশ্য কোনো গোল হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা